Developer লাগে না, কোডিং লাগে না
আপনার ট্রাভেল এজেন্সির নিজের ওয়েবসাইট, বিনামূল্যে
আপনার এজেন্সির নামে ওয়েবসাইট, প্যাকেজ, পরিচিতি আর Call ও WhatsApp বাটন সহ। কোনো মেয়াদ নেই, কোনো Subscription Fee নেই। সাধারণত 1 কর্মদিবসে আমরা চালু করে দিই, তারপর লেখা আর ছবি আপনি নিজের মতো সাজান।
Developer দিয়ে ওয়েবসাইট বনাম Managedly
খরচ, সময় আর পরে বদলানোর ঝামেলা, পাশাপাশি দেখুন।
| বৈশিষ্ট্য | Developer / IT ফার্ম | Managedly (Free plan) |
|---|---|---|
| ওয়েবসাইট খরচ | সাধারণত ৳ 25,000 থেকে ৳ 80,000, এককালীন | ৳ 0, কোনো Subscription Fee নেই |
| Domain ও হোস্টিং ফি | সাধারণত প্রতি বছর ৳ 5,000 থেকে ৳ 10,000 | হোস্টিং ফি নেই; ঠিকানা youragency.managedly.app |
| চালু হতে সময় | সাধারণত 15 দিন থেকে 2 মাস | সাধারণত 1 কর্মদিবস |
| প্যাকেজ ও লেখা বদলানো | Developer-এর কাছে বারবার যেতে হয় | Admin Panel থেকে নিজেই, মোবাইল বা কম্পিউটারে |
| WhatsApp-এ প্যাকেজের খোঁজ | আলাদা কোডিং বা প্লাগইন লাগে | প্যাকেজের WhatsApp বাটনে প্যাকেজের নাম লেখা থাকে |
| কার জন্য বানানো | যেকোনো ব্যবসার সাধারণ ওয়েবসাইট | হজ, উমরাহ ও ট্রাভেল এজেন্সির জন্য |
বিনামূল্যের ওয়েবসাইটে আপনি কী কী পাচ্ছেন?
যাত্রী আপনাকে খুঁজে পেতে আর ভরসা করতে যা দরকার
1. নিজের নামে ঠিকানা
youragency.managedly.app ঠিকানাটি ভিজিটিং কার্ড, Facebook পেজ আর বিজ্ঞাপনে দিন। যাত্রী এক ক্লিকে আপনার প্যাকেজ দেখবেন।
2. আপনার লোগো ও রং
ওয়েবসাইট সাজে আপনার লোগো আর ব্র্যান্ডের রঙে। Admin Panel থেকে যেকোনো সময় লোগো ও ব্র্যান্ডের রং বদলাতে পারবেন।
3. প্যাকেজ ও সেবা
হজ, উমরাহ বা ট্যুর প্যাকেজের দাম, মেয়াদ আর কী কী থাকছে গুছিয়ে দেখান। যাত্রী জিজ্ঞেস করার আগেই উত্তর পান।
4. Call ও WhatsApp বাটন
যাত্রী যেকোনো প্যাকেজ থেকে এক ক্লিকে আপনাকে WhatsApp-এ লিখতে পারেন। মেসেজে প্যাকেজের নাম আগে থেকেই লেখা থাকে।
5. গ্যালারি ও রিভিউ
আগের যাত্রীদের ছবি আর রিভিউ দেখান, লেখা বা YouTube/Facebook ভিডিও। নতুন যাত্রী আপনার কাজ দেখে ভরসা পান।
6. মোবাইলে ও কম্পিউটারে
যাত্রী মোবাইলে খুলুন বা কম্পিউটারে, আপনার ওয়েবসাইট দুটোতেই গুছিয়ে দেখায়। এর জন্য আলাদা কিছু করতে হয় না।
ওয়েবসাইট নিয়ে সাধারণ প্রশ্ন
ওয়েবসাইট কি সবসময় বিনামূল্যে থাকবে, নাকি পরে টাকা লাগবে?
youragency.managedly.app ঠিকানায় ওয়েবসাইট Free plan-এ থাকে: কোনো মেয়াদ নেই, কোনো Subscription Fee নেই। এটা Trial না। টাকা লাগে শুধু নিজস্ব Domain বা বেশি বিক্রির জন্য Basic বা Pro নিলে। যাত্রীদের SMS আলাদা রিচার্জে।
আমি কি নিজস্ব Domain (যেমন youragency.com) ব্যবহার করতে পারব?
হ্যাঁ, Basic (৳ 800 / মাস) বা Pro (৳ 2,000 / মাস) plan-এ। Free plan-এ ওয়েবসাইট চলে youragency.managedly.app ঠিকানায়। Paid plan-এর মেয়াদ শেষ হলে ওয়েবসাইট আবার managedly.app ঠিকানায় চলে, কিছু মুছে যায় না।
ওয়েবসাইট পেতে আমার কী কী তথ্য লাগবে?
7টি তথ্য: এজেন্সির নাম, এজেন্সির ধরন (হজ ও উমরাহ, নাকি জেনারেল ট্রাভেল এজেন্সি), ওয়েবসাইটের ঠিকানা, আপনার নাম, মোবাইল, ইমেইল আর লগইনের পাসওয়ার্ড। মোবাইলে একটা কোড যাবে, সেটা দিলেই রেজিস্ট্রেশন শেষ। লোগো ও রং চাইলে তখনই দিন, না দিলে পরে Admin Panel থেকে দেওয়া যায়।
রেজিস্ট্রেশনের পর ওয়েবসাইট কবে চালু হয়, লেখা কে দেবে?
মোবাইলের কোড মিললেই Management Software চালু হয়, নিজের দেওয়া পাসওয়ার্ড দিয়ে তখনই লগইন করতে পারেন। ওয়েবসাইট আমরা যাচাই করে সাধারণত 1 কর্মদিবসে চালু করি। শুরুতে ওয়েবসাইটে শুরুর লেখা আর ছবি থাকে: পরিচিতি, প্যাকেজ, সেবা, টিম, গ্যালারি, রিভিউ। Admin Panel থেকে আপনি সেগুলো নিজের লেখা আর ছবিতে বদলে নেন।
ওয়েবসাইটে কতগুলো প্যাকেজ, ছবি আর রিভিউ রাখা যায়?
সর্বোচ্চ 6টি প্যাকেজ, 12টি সেবা, টিমে 12 জন, গ্যালারিতে 24টি ছবি আর 12টি রিভিউ। সাথে Chairman ও Owner-এর বার্তা, অফিসের ঠিকানা, Call ও WhatsApp বাটন। যে অংশ চান না, লুকিয়ে রাখতে পারেন।