আমাদের উদ্দেশ্য

প্রতিটি ট্রাভেল এজেন্সির নিজের ওয়েবসাইট থাকুক

Managedly-র গল্প

বাংলাদেশে অনেক হজ, উমরাহ ও জেনারেল ট্রাভেল এজেন্সি বছরের পর বছর যত্ন নিয়ে যাত্রীদের সেবা দিচ্ছে। কিন্তু অনেকের নিজের ওয়েবসাইট নেই। একটা ওয়েবসাইট বানাতে সাধারণত ৳ 25,000 থেকে ৳ 80,000 লাগে, তার ওপর প্রতি বছর হোস্টিং ফি, আর প্রতিটি বদলের জন্য Developer।

এজেন্সির ভেতরের কাজও অনেক জায়গায় কাগজের খাতা বা আলাদা আলাদা Excel-এ চলে: Booking-এর হিসাব, Group-এ হাজী ভাগ, কার কাছে কত বাকি। তাতে ভুল হয়, আর হিসাব মেলাতে সময় যায়।

এই দুই সমস্যার জন্যই Managedly। আমরা প্রতিটি ট্রাভেল এজেন্সিকে নিজের নামে, নিজের লোগো আর ব্র্যান্ডের রঙে ওয়েবসাইট দিই, বিনামূল্যে। সাথে একই লগইনে এজেন্সি চালানোর Management Software।

আমাদের মূল অঙ্গীকারসমূহ

1. বিনামূল্যে ওয়েবসাইট: রেজিস্ট্রেশন করা প্রতিটি এজেন্সি নিজের ওয়েবসাইট পায়, কোনো মেয়াদ নেই, কোনো Subscription Fee নেই। আমরা সাধারণত 1 কর্মদিবসে চালু করে দিই; লেখা আর ছবি আপনি নিজের মতো সাজান।

2. আপনার এজেন্সির ডেটা আলাদা: এক এজেন্সির ডেটা অন্য কোনো এজেন্সি দেখতে পারে না। Admin আর Staff শুধু নিজের এজেন্সির ঠিকানায় লগইন করতে পারেন। দিনে 4 বার Database ব্যাকআপ হয়, আলাদা ক্লাউড স্টোরেজে। Timeline-এ থাকে কে কখন কী বদলালেন।

3. হাজীর পরিবারের জন্য খবর: প্রতিটি যাত্রীর যাত্রী কোড দিয়ে পরিবার এজেন্সির ওয়েবসাইটেই লগইন ছাড়া দেখেন Group-এর খবর, Hotel, Visa-র অবস্থা আর ফেরার তারিখ। খবর দেন অফিস, বা সৌদি আরব থেকে Group Leader।

যোগাযোগের ঠিকানা

Managedly বাংলাদেশ থেকে পরিচালিত।
Call / WhatsApp: 01608-601472
ইমেইল: mostofa.reza3@gmail.com

আপনার এজেন্সির ওয়েবসাইট শুরু হোক আজই

7টি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন, মোবাইলে আসা কোড দিলেই Management Software চালু। ওয়েবসাইট আমরা যাচাই করে সাধারণত 1 কর্মদিবসে চালু করি।

বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করুন