গোপনীয়তা নীতি

কার্যকর: 20 November 2026

সংক্ষেপে

  • Managedly হলো হজ ও উমরাহ আর অন্যান্য travel agency-র কাজের software। এর ওয়েবসাইট আর Android app দুটোয় একই নীতি চলে।
  • যাত্রী আর customer-দের তথ্য agency নিজে লেখে, আর তথ্যগুলো agency-রই। Managedly তথ্যগুলো agency-র হয়ে রাখে।
  • আমরা কোনো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না। App-এ কোনো বিজ্ঞাপন বা tracking নেই।
  • সব তথ্য encrypted connection (HTTPS) দিয়ে যায়। Password সরাসরি রাখা হয় না, hash করে রাখা হয়।

1. আমরা কারা

Managedly (managedly.app) বাংলাদেশ থেকে পরিচালিত একটা software service। প্রতিটা agency তার নিজের ঠিকানায় app ব্যবহার করে, যেমন agency-নাম.managedly.app বা agency-র নিজের domain। প্রশ্ন বা অনুরোধ থাকলে লিখুন: mostofa.reza3@gmail.com

2. কার তথ্য, কে দায়ী

App-এ দুই রকম মানুষের তথ্য থাকে:

দ্বিতীয় দলের তথ্য কেন রাখা হবে, কতদিন রাখা হবে আর কাকে দেখানো হবে, তা ঠিক করে agency। Managedly শুধু agency-র নির্দেশে তথ্যগুলো রাখে আর প্রক্রিয়া করে। এক agency-র তথ্য অন্য কোনো agency দেখতে পায় না।

3. যে তথ্য রাখা হয়

Agency-র লোকজনের

Agency যা লেখে (customer ও যাত্রীর)

App phone-এর contacts, location, microphone বা অন্য কোনো app-এর তথ্য পড়ে না। কোনো ছবি তখনই যায় যখন কেউ নিজে সেটা বেছে upload করেন।

4. কেন ব্যবহার হয়

এর বাইরে কোনো কাজে তথ্য ব্যবহার হয় না।

5. যাত্রীর পরিবারের page

প্রতিটা যাত্রীর একটা যাত্রী কোড থাকে। কোডটা যার কাছে আছে, সে login ছাড়াই সেই যাত্রীর ছবি, group, হোটেল, visa-র অবস্থা, যাত্রার তারিখ, group-এর খবর আর টাকার হিসাব (মোট, জমা ও বাকি) দেখতে পারে। Agent-এর মাধ্যমে আসা যাত্রীর page-এ টাকার হিসাব থাকে না। কোডটা agency শুধু যাত্রী আর তাঁর পরিবারকে দেয়; Booking নিশ্চিত হওয়ার SMS-এও এর link থাকে। কেউ কোডটা অন্যকে দিলে সে-ও page-টা দেখতে পারবে, তাই কোড সাবধানে রাখুন।

6. যাদের সাথে তথ্য যায়

App চালাতে আমরা নিচের service-গুলো ব্যবহার করি। এরা শুধু আমাদের হয়ে কাজ করে, নিজেদের কাজে তথ্য ব্যবহার করে না:

Serviceকী কাজেকোথায়
RenderApp-এর serverSingapore
RailwayDatabase, যেখানে সব লেখা তথ্য থাকেSingapore
Cloudflare (R2)ছবি, logo আর database-এর backup; domainCloudflare-এর network
sms.net.bdSMS পাঠানো (phone নম্বর আর SMS-এর লেখা যায়)বাংলাদেশ
Anthropic (Claude)Agency-র marketing post লেখা। Agency, package আর hotel-এর নাম যায়, কোনো customer বা যাত্রীর তথ্য যায় নাযুক্তরাষ্ট্র
SentrySoftware-এর ত্রুটির report। Customer বা যাত্রীর তথ্য বাদ দিয়ে পাঠানো হয়যুক্তরাষ্ট্র

আইন অনুযায়ী বাধ্য হলে কোনো সরকারি কর্তৃপক্ষকে তথ্য দেওয়া হতে পারে। এর বাইরে কারো সাথে তথ্য ভাগ, বিক্রি বা ভাড়া হয় না।

7. Cookie আর phone-এ রাখা তথ্য

Login থাকা অবস্থায় একটা session cookie রাখা হয়। এটা শুধু আপনাকে login রাখতে কাজে লাগে। Phone বা browser-এ আরও কিছু ছোট জিনিস মনে রাখা হয়, যেমন আপনার agency-র ঠিকানা বা table-এর column-এর মাপ। কোনো বিজ্ঞাপন বা analytics cookie নেই।

8. কতদিন রাখা হয়

9. নিরাপত্তা

10. আপনার অধিকার

11. শিশুদের তথ্য

App-টা agency-র কর্মীদের জন্য, শিশুরা এটা ব্যবহার করে না। পরিবারের সাথে যাত্রা করা শিশুর তথ্য agency লিখতে পারে, যেমন passport। সেই তথ্যের দায়িত্ব agency আর অভিভাবকের।

12. এই নীতি বদলালে

নীতি বদলালে এই page-এ নতুন তারিখ দিয়ে জানানো হবে। বড় কোনো বদল হলে agency-গুলোকে আলাদা করে জানানো হবে।

English summary

Managedly is software for travel agencies in Bangladesh, Hajj and Umrah agencies among them, used on the web and through its Android app. This policy covers both.

  • Who holds the data: each agency enters and owns the data of its customers and pilgrims. Managedly processes that data on the agency's behalf. Agencies cannot see each other's data.
  • What is collected: for agency staff, the name, email or phone number, a password hash, and sign-in records (time, IP address, browser), and, when an agency signs up, its name, address and the owner's mobile, which is checked with a code sent by SMS. For the people an agency serves, what the agency enters: name, phone number, address, date of birth, gender, passport number, photos, bookings and payment records. The app does not read contacts, location, the microphone or other apps.
  • Why: to run the agency's work (bookings, groups, receipts, accounts), to send the agency's SMS, to keep sign-in secure and to fix errors. Nothing is sold or used for advertising. The app has no ads or analytics.
  • Processors: Render (servers, Singapore), Railway (database, Singapore), Cloudflare R2 (images and backups), sms.net.bd (SMS), Anthropic (writing marketing posts; no customer or pilgrim data is sent), Sentry (error reports, with customer data excluded).
  • Retention: agency data is kept while the agency uses the service and is deleted when the agency asks. Sign-in records are deleted after 365 days. Backups are kept for up to 30 days (daily) and 400 days (monthly).
  • Security: all traffic uses HTTPS, and passwords are stored only as hashes.
  • Your choices: staff can ask for their account to be deleted (see Delete your account). Customers and pilgrims should contact their agency, or write to us and we will pass the request on.
  • Contact: mostofa.reza3@gmail.com